যাত্রাপুরে অগ্নিকাণ্ড: গরুসহ রসমালাই গোডাউন পুড়ে ছাই, ব্যবসায়ীর ৮ লাখ টাকার ক্ষতি
ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি গরুসহ একটি রসমালাই গোডাউন ও দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় ইউপি সদস্যরা দাবি করেছেন, এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গত বুধবার রাত ৯টার দিকে যাত্রাপুর বাজারে অবস্থিত নাজমুল সুইস মিটের গোডাউনে আগুন লাগে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবহতায় গোডাউনে থাকা ২০০ কেজি চিনি, ২০০ কেজি ময়দা, ৫০০ কেজি সর মলাই, ১,০০০ পিস কাটুন, কয়েকটি আরএফএল দরজা, একটি খাট, চারটি চৈকি, সরকারি ধান কাটার হারভেস্টার মেশিনের বেল্টসহ বিভিন্ন যন্ত্রপাতি সম্পূর্ণ পুড়ে যায়।
এছাড়া, গোডাউনের পাশে বারান্দায় থাকা দুটি বলদ গরু, যাদের বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা, আগুনে দগ্ধ হয়ে মারা যায়। স্থানীয়রা জানান, ঘটনার সময় গোডাউনের কর্মচারীরা পাশের একটি মাদ্রাসায় বার্ষিক মাহফিলে গিয়েছিলেন, যার ফলে কেউ উপস্থিত না থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ী ও স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এই অগ্নিকাণ্ডে প্রায় ৮ লাখ টাকার সম্পদ ধ্বংস হয়েছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬