|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১২ নভেম্বর ২০২৪ ০৪:৪৩ অপরাহ্ণ

**সেনবাগে মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার**


**সেনবাগে মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার**


ঢাকা প্রেস,সেনবাগ প্রতিনিধি:-

 

নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে ফারাবি সুলতানা মিম (১৪) নামে এক মাদরাসাছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে রহিম উদ্দিন জমাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। মিম ওই বাড়ির প্রবাসী মো. সেলিমের মেয়ে।
 

সোমবার, সেনবাগ থানার ওসি মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ফারাবি সুলতানা মিম স্থানীয় আয়েশা সিদ্দিকী মাদরাসায় পড়াশোনা করছিলেন। ঘটনার দিন মায়ের পড়ালেখার জন্য চাপ দেওয়া নিয়ে অভিমান করে মিম রান্নাঘরের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে সেনবাগ থানার এসআই আবদুস সালাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
 

ওসি মো. মিজানুর রহমান জানান, মায়ের পড়ালেখার চাপের কারণে মায়ের ওপর অভিমান করে মিম আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬