|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৩ মার্চ ২০২৫ ০৩:১২ অপরাহ্ণ

হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি


হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, হাসপাতালে ভর্তি


বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়।
 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সোমবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
 

তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ধুলাবালির কারণে মির্জা ফখরুল অসুস্থ অনুভব করেন। পরে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
 

বর্তমানে তার শারীরিক অবস্থা আগের তুলনায় ভালো বলে জানান শায়রুল কবির।
 

এদিকে, চিকিৎসক ও পরিবারের পক্ষ থেকে হাসপাতালের ভিড় এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে। তবে, দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন বিএনপি মহাসচিব।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬