|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৪১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৮ জুন ২০২৬ ০৬:৪৫ অপরাহ্ণ

এ বছরের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক


এ বছরের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক


চলতি বছরের সরকারের চামড়া সংগ্রহ অভিযান সন্তোষজনক হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

 

সোমবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

 

মন্ত্রী বলেন, আগামী বছর থেকে চামড়া সংগ্রহ ও সংরক্ষণ প্রক্রিয়ায় আরও আধুনিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, যাতে ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত করা যায়।

 

অন্য এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী জানান, বাণিজ্যের আড়ালে কোনো ধরনের অর্থপাচারের ঘটনা প্রমাণিত হলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬