|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৬:১৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৪ ০১:৫৭ অপরাহ্ণ

**রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেপ্তার**


**রাজশাহীতে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণকারী বাপ্পি ঢাকায় গ্রেপ্তার**


ঢাকা প্রেস নিউজ
 

রাজশাহীতে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণকারী সন্ত্রাসী মো. বাপ্পি চৌধুরী রনিকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (১২ নভেম্বর) রাতের দিকে তাকে আটক করা হয়।
 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আল আমিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত ৫ আগস্ট রাজশাহীর বোয়ালিয়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণ করে বাপ্পি। এরপর থেকেই তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছিল।
 

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬