তল্লাশি চলছে বোমা হামলার হুমকি পাওয়া বাংলাদেশ বিমানের ঐ ফ্লাইটে
ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশ বিমানের বিজি-৩৫৬ ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। একটি অজানা নম্বর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেওয়া হয়। এরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্কতা জারি করে।
বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি জরুরি অবতরণ করে। সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট বিমানটির ভেতরে প্রবেশ করে তল্লাশি শুরু করে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তল্লাশি কার্যক্রম চলছিল।
সূত্র জানিয়েছে, বোমা ডিসপোজাল ইউনিট বিমানের ভেতরের সিট, করিডোর, টয়লেট ও ক্যাফেসহ প্রতিটি স্থান খুঁজে দেখছে। যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়েছে, তবে তাদের হ্যান্ড ব্যাগেজ এখনো বিমানের ভেতর রয়েছে, যা তল্লাশি করা হবে। যাত্রীরা বর্তমানে টার্মিনাল ভবনে অবস্থান করছেন এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের ইমিগ্রেশন কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম জানান, "রোম ফ্লাইটে একটি হুমকি ছিল, আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। তবে, ফ্লাইটটি সকাল ৯টা ২০ মিনিটে নিরাপদে অবতরণ করেছে। যাত্রী এবং ক্রুরা সবাই নিরাপদে আছেন। এখন মনে হচ্ছে হুমকিটি ভিত্তিহীন ছিল।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬