|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৫:১৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ জানুয়ারি ২০২৫ ০২:৩৮ অপরাহ্ণ

চট্টগ্রামের খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার...!


চট্টগ্রামের খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার...!


ঢাকা প্রেস,ডেস্ক নিউজ:-

 

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
 

রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
 

নিহতের বয়স আনুমানিক ৪৮-৫০ বছর। নিহতের মুখে স্কচটেপ ও হাত-পা রশি দিয়ে বাঁধা ছিল। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১টা ২০ মিনিট) নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।
 

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে আমরা ঘটনাস্থলে এসেছি এখন পর্যন্ত লাশ উদ্ধারে কাজ করতেছি। লাশের পরিচয় সনাক্তেও কাজ করা হচ্ছে।
 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬