|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১১:০২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জানুয়ারি ২০২৫ ১১:৪৪ পূর্বাহ্ণ

বিআরটিএ মিরপুর এ যৌথ অভিযানে দালাল চক্রের ০৭ জন সদস্য আটক


বিআরটিএ মিরপুর এ যৌথ অভিযানে দালাল চক্রের ০৭ জন সদস্য আটক


ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেস প্রতিনিধি:-



ঢাকা, ২৯ জানুয়ারি ২০২৫ (বুধবার): আজ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে  বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ও বিআরটিএ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত একটি যৌথ অভিযানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), মিরপুর-১৩ হতে দালাল চক্রের ৭ জন সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে থানায় অবৈধ লাইসেন্স প্রদানে সহায়তা, অবৈধ টাকা-পয়সা লেনদেন প্রভৃতি সংক্রান্ত অপরাধের জন্য একাধিক মামলা রয়েছে। আটককৃত দালাল চক্রের সদস্যদের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বিআরটিএ, ঢাকা কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং পরবর্তী কার্যক্রম সম্পন্নের জন্য কাফরুল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

 

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬