চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার
ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
র্যাব-৭ চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ছয়টি আগ্নেয়াস্ত্র এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
গত রবিবার (২৯ সেপ্টেম্বর), চন্দনাইশ থানাধীন দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক বাংলাবাজার রোড সংলগ্ন এলাকায় একটি অভিযান চালিয়ে এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। স্থানীয়দের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে ঝোপের ভেতর একটি পরিত্যক্ত বস্তা পাওয়া যায়। সেখান থেকেই এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে রয়েছে:
- বাটবিহীন চায়না রাইফেল ১টি
- বাটবিহীন থ্রি নট থ্রি রাইফেল ১টি
- কাঠের বাটযুক্ত এয়ারগান ১টি
- দেশীয় তৈরি একনলা বন্দুক ৩টি
- তিন রাউন্ড গুলি
র্যাব সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় চট্টগ্রামের বিভিন্ন থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনা ঘটেছিল। সেই সময়ই এই অস্ত্রগুলো চুরি হয়েছিল। উদ্ধারকৃত অস্ত্র এবং গোলাবারুদ চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬