উল্লাপাড়া উপজেলার সাবেক চেয়ারম্যান সেলিনা মির্জা মুক্তি গ্রেপ্তার
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:-
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিনা মির্জা মুক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যৌথ বাহিনী শনিবার রাতে ঢাকার মিরপুরে তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং পরে পল্লবী থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সেলিনা মির্জা মুক্তি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে। তিনি ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন।
ঢাকার পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম রোববার তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সেলিনা মির্জা মুক্তিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতা করার অভিযোগ রয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬