শ্যামপুরে জুতার কারখানায় অগ্নিকাণ্ড, ৭ ইউনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রিত
ঢাকা প্রেস নিউজ
রাজধানীর শ্যামপুরে একটি পুরাতন জুতার রিসাইক্লিং কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর ৫টায় ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কদমতলীর ১১ নম্বর লাল মসজিদ রোডের শ্যামপুর বিসিকের ৬ নম্বর রোডের ১৪ নম্বর প্লটে অবস্থিত পুরাতন স্যান্ডেল রিসাইক্লিং কারখানা ‘মজুমদার ট্রেডার্স’-এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পাওয়ার পর মাত্র ৮ মিনিটের মধ্যে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
পরবর্তীতে পোস্তগোলা, সূত্রাপুর ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের মোট ৭টি ইউনিট একযোগে কাজ করে। তাদের প্রচেষ্টায় সকাল ৭টা ১৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬