|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০২:০৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ জুন ২০২৬ ০৬:৩৯ অপরাহ্ণ

হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু


হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু


বিগত তিন মাসেরও বেশি সময় ধরে দেশব্যাপী আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে হাম। টিকা কার্যক্রম জোরদারের পরও নিয়ন্ত্রণে আসছে রোগটি। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে একের পর এক শিশু।

 

সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে সারা দেশে এই হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৭ শিশুর। এর মধ্যে ঢাকাতেই মারা গেছে ৬ শিশুর। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।

 

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬৭৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।

 

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১০ হাজার ৯৪৯ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৯১ হাজার ৭৮৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩০৪ জন ও আক্রান্ত ৪৯ হাজার ৭৮৩ জন।

 

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬