দোলনায় ফাঁস লেগে কিশোরীর মৃত্যু
ঢাকা প্রেস নিউজ
রাজধানী ঢাকার বংশালে দোলনা বানিয়ে খেলার সময় গলায় ফাঁস লেগে ঝুমুর (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে আগামাছি লেনের একটি বাসার দ্বিতীয় তলায় এই দুর্ঘটনাটি ঘটে। কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. ইউসুফ জানান, ঝুমুরসহ আরও কয়েকজন শিশু কাপড় দিয়ে দোলনা বানিয়ে খেলছিল। হঠাৎ করে কাপড়ের সঙ্গে গলা পেঁচিয়ে যায় ঝুমুরের। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬