|
প্রিন্টের সময়কালঃ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০২:০২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০১ জানুয়ারি ২০২৪ ০২:১০ অপরাহ্ণ

আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু


আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বুয়েটে ভর্তি পরীক্ষা শুরু


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু করার জন্য সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত ভর্তি কমিটির সভায় এই তারিখ সুপারিশ করা হয় বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. জীবন পোদ্দার। 

তিনি বলেন, আগামী ২৪ ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে প্রাক-নির্বাচনী পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় পর্যায়ে চূড়ান্ত পরীক্ষা ১৬ মার্চ অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে তারিখগুলো এখনো চূড়ান্ত নয়। একাডেমিক কাউন্সিলের সভায় তারিখগুলো চূড়ান্ত করা হবে।
 


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬