|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ অক্টোবর ২০২৪ ০১:৪৫ অপরাহ্ণ

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ: দুই ঘণ্টা পর স্বাভাবিক


দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ: দুই ঘণ্টা পর স্বাভাবিক


ঢাকা প্রেস
রাজবাড়ী প্রতিনিধি:-


রোববার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল প্রায় ২ ঘণ্টা বন্ধ ছিল। ভোর রাত সাড়ে ৪টার দিক থেকেই নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে এবং সকাল ৬টার পর তা আরো ঘন হয়ে ওঠে। ফলে, ফেরি চলাচলের চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে ঘাট কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এতে মাঝনদীতে কয়েকটি ফেরি আটকা পড়ে।

 

তবে, সকাল ৮টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়ে ওঠে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ডিজিএম মো. শাহ নেওয়াজ জানান, কুয়াশা অল্প সময়ের জন্য থাকায় তারা সকাল ৮টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু করতে পেরেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬