|
প্রিন্টের সময়কালঃ ২৫ জুলাই ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০২ জুলাই ২০২৪ ০১:০৬ অপরাহ্ণ

প্রত্যয় স্কিম সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা:


প্রত্যয় স্কিম সম্পর্কে অর্থ মন্ত্রণালয়ের ব্যাখ্যা:


ঢাকা প্রেস নিউজ:-

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিলের দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। এ পরিস্থিতিতে প্রত্যয় স্কিমের কিছু বিষয় স্পষ্ট করেছে অর্থ মন্ত্রণালয়। সেই সঙ্গে ১ জুলাই থেকে প্রত্যয় স্কিম যাত্রা শুরু করেছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

কাদের জন্য প্রযোজ্য:

১ জুলাই ২০২৪ সালের পর নিয়োগপ্রাপ্ত: সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় (শিক্ষক ছাড়া) এর নতুন নিয়োগপ্রাপ্ত সকল কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রত্যয় স্কিম বাধ্যতামূলক।

৩০ জুনের পূর্বে নিয়োগপ্রাপ্ত: ৩০ জুন ২০২৪ সালের পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের বর্তমান পেনশন সুবিধা (আনফান্ডেড ডিফাইন্ড বেনিফিট) পাবেন।
 

কিভাবে কাজ করে:

প্রতি মাসে বেতনের ১০% অথবা সর্বোচ্চ ৫ হাজার টাকা কর্মী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কর্তৃক সমানভাবে কর্তন করা হবে এবং কর্মীর কর্পাস অ্যাকাউন্টে জমা করা হবে। অবসরকালে জমা অর্থ ও বিনিয়োগের আয় থেকে পেনশন হিসাব করা হবে।
 

সুবিধা:

 ফান্ডেড কন্টিবিউটরি সিস্টেম দীর্ঘমেয়াদে টেকসই পেনশন নিশ্চিত করবে। সকল শ্রেণি-পেশার মানুষের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা প্রদান করবে। আর্থিক অন্তর্ভুক্তি ও সমावेशী উন্নয়নকে এগিয়ে নেবে।
 

বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য:

২০২৪ সালের ১ জুলাইয়ের পূর্বে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বর্তমান পেনশন সুবিধা পাবেন। ১ জুলাইয়ের পর নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য প্রত্যয় স্কিম প্রযোজ্য হবে। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করে একই বা উচ্চতর পদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা তাদের বর্তমান পেনশন সুবিধা ধরে রাখতে পারবেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬