|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৩:৫০ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ মার্চ ২০২৫ ০৩:০১ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


মুক্তিযুদ্ধ জাদুঘরে আগুন, দ্রুত নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস


রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ জাদুঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল ৯টার দিকে জাদুঘরের নিচতলায় জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং প্রায় ৪৬ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
 

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালিদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে জেনারেটরে স্পার্ক করে আগুনের সূত্রপাত হয়।
 

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, ‘ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে জাদুঘরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।’


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬