|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:১৩ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৯ সেপ্টেম্বর ২০২৪ ০৫:৩৮ অপরাহ্ণ

জেনেভা ক্যাম্পে অভিযান: বিপুল অস্ত্র-মাদকসহ ৩৪ গ্রেপ্তার


জেনেভা ক্যাম্পে অভিযান: বিপুল অস্ত্র-মাদকসহ ৩৪ গ্রেপ্তার


ঢাকা প্রেস নিউজ


রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ ৩৪ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

র‌্যাবের আইন ও গণমাধ্যম বিভাগ সূত্রে জানা যায়, শনিবার রাতে র‌্যাব-২ ও যৌথ বাহিনীর একটি দল জেনেভা ক্যাম্পে অভিযান চালায়। এ সময় ৩১ পুরুষ ও ৩ নারীসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি পিস্তল, ২০ রাউন্ড গুলি এবং বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
 

গ্রেপ্তারকৃতদের মধ্যে অনেকেই দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬