|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৮:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ জানুয়ারি ২০২৫ ০৪:০০ অপরাহ্ণ

হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম


হিলিতে কমেছে পেঁয়াজ ও আলুর দাম


ঢাকা প্রেস,হিলি প্রতিনিধি:-

 

এক সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে কমেছে আলু ও পেঁয়াজের দাম। বর্তমানে কেজি প্রতি দেশি আলু ৫ টাকা কমে ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে এবং দেশি ও ভারতীয় পেঁয়াজের দাম কেজি প্রতি ১০ টাকা কমে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। পাইকারী ব্যবসায়ীরা জানান, সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে।
 

পেঁয়াজ ও আলুর দাম কমলেও চাল, তেল ও মসলার বাজার নিয়ে ক্রেতাদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
 

বুধবার (২২ জানুয়ারি) সকালে হিলি বাজার পরিদর্শন করে এই তথ্য পাওয়া যায়।
 

হিলি বাজারের আলু ও পেঁয়াজ বিক্রেতা শাহাবুল ইসলাম বলেন, "দেশি আলু ও পেঁয়াজ বাজারে উঠতে শুরু করার কারণে দাম কমতে শুরু করেছে। এর ফলে ক্রেতাদের জন্য দাম এখন আরও নাগালের মধ্যে এসেছে এবং বিক্রি বেড়েছে। ক্রেতারা এখন সহজেই আলু ও পেঁয়াজ কিনতে পারছেন। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।"
 

হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি সপ্তাহে ভারতীয় ১৩টি ট্রাকে প্রায় ৪০০ টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬