|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৭:২৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২০ নভেম্বর ২০২৪ ১১:২৭ পূর্বাহ্ণ

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি কামাল গ্রেপ্তার


লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামি কামাল গ্রেপ্তার


ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরে একটি হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সন্ত্রাসী গোষ্ঠী সোলায়মান বাহিনীর সক্রিয় সদস্য বলে জানা গেছে।
 

বুধবার (২০ নভেম্বর) চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে সন্ধ্যায় চরশাহী ইউনিয়নের নতুন হাট এলাকার একটি সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 

স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে নোয়াখালী সদরের চরমটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল মাঝি হত্যার ঘটনায় কামালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর ২০১৭ সালের একটি হত্যা মামলায় তিনি আদালত থেকে সাজাপ্রাপ্ত হন এবং পলাতক ছিলেন।
 

ওসি কায়সার হামিদ বলেন, “২০১৭ সালের হত্যা মামলায় কামাল সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে।” তবে এ বিষয়ে আরও বিস্তারিত কোনো তথ্য তিনি জানাননি।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬