|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ০৪ মার্চ ২০২৫ ০২:১০ অপরাহ্ণ

হোমনায় ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম


হোমনায় ৬ পা বিশিষ্ট বাছুরের জন্ম


আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-

 

কুমিল্লা জেলা হোমনায় একটি গাভি ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এক নজর বাছুরটি দেখতে উৎসুক জনতা গরুর মালিকের বাড়িতে ভিড় করছে। 
 

মঙ্গলবার (৪ মার্চ) সকালে হোমনা উপজেলা জগন্নাথকান্দি গ্রামের কান্দা পাড়ায় মালিক মোঃ আক্তার হোসেন বাড়িতে ওই ৬ পা বাছুরটির জন্ম হয়।
 

জন্মের পর দেখা যায় বাছুরটির চারটি পা থাকলেও ঘাড়ের ওপরে অতিরিক্ত আরও দুইটি পা রয়েছে।
 

গরুর মালিক মোঃ আক্তার হোসেন বলেন, গাভিটি সকালের দিকে একটি ৬পা বিশিষ্ট বাছুরের জন্ম দেয়।সামনে দুই পা, পেটে দুই আর পেছনে দুইটা পা রয়েছে। এমন বিরল প্রকৃতির বাছুর জন্ম দেওয়ায় প্রথমে আতঙ্কিত হয়ে পড়ি।
 

পরে চিকিৎসক জানায়, ৬পা হওয়াতে বাছুরের বেড়ে উঠতে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ বাছুরটি সুস্থ আছে। স্বাভাবিকভাবে চলাফেরা করছে।
 

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল বলেন, এমন ঘটনা খুবই বিরল। এটা সচরাচর ঘটেনা। তবে আশা করা যাচ্ছে ৬পা হলেও বাছুরটির চলাচল ও খাবারের কোনো সমস্যা হবে না।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬