|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ১০:২৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ জানুয়ারি ২০২৫ ০৮:১০ অপরাহ্ণ

শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল


শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল


ঢাকা প্রেস নিউজ
 

জুলাই গণহত্যার সাথে সম্পর্কিত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করেছে সরকার। এর পাশাপাশি গুম-হত্যায় জড়িত থাকার অভিযোগে আরও ২২ জনের পাসপোর্টও বাতিল করা হয়েছে।
 

মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা কার্যালয়ের উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ভারত সরকার এ বিষয়ে অবগত রয়েছে এবং এ কারণে তাদের ট্রাভেল ডকুমেন্ট ইস্যু করা হয়েছে। পাসপোর্ট অধিদপ্তর থেকে ৭৫ জনের পাসপোর্ট বাতিল করার তথ্য আমাদের কাছে পৌঁছেছে। তবে, কার কার পাসপোর্ট বাতিল হয়েছে, সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।
 

এছাড়া আবুল কালাম আজাদ আরও জানান, আইনগতভাবে একাধিক পাসপোর্ট রাখা আইনসিদ্ধ নয়। পাসপোর্ট বাতিল হলে কেবল কূটনৈতিক পাসপোর্টই বাতিল করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬