|
প্রিন্টের সময়কালঃ ২৬ অক্টোবর ২০২৬ ০৮:৫৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ ডিসেম্বর ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন 


কুড়িগ্রাম জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন 


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম জেলা বিএনপির ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র কেন্দ্রীয় কমিটি।

 



সোমবার (২৩ ডিসেম্বর) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।
 



এতে মোস্তাফিজুর রহমান (মোস্তফা)কে 'আহবায়ক' এবং আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদকে 'সদস্য সচিব' করা হয়েছে।

 

এছাড়াও শফিকুল ইসলাম বেবুকে ১ নং যুগ্ম আহ্বায়ক, হাসিবুর রহমান হাসিবকে ২নং যুগ্ম আহ্বায়ক এবং তাসভীর উল ইসলাম সদস্য করা হয়েছে।

 

গত (০৬ অক্টোবর ২০২৪ ইং) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জেলা কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬