চীনা মেডিকেল টিম আসছে আহতদের চিকিৎসা দিতে
ঢাকা প্রেস নিউজ
বাংলাদেশের গণ-অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে চীন থেকে একটি জাতীয় জরুরি মেডিকেল টিম ঢাকায় আসছে।
ঢাকায় চীনা দূতাবাস সূত্রে জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে বেইজিং এই সিদ্ধান্ত গ্রহণ করেছে।
রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুনমিং থেকে উড়ে আসা এই মেডিকেল টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে তাদের স্বাগত জানাবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬