সৌদি আরব বাংলাদেশে তেল শোধনাগার স্থাপনে আগ্রহী
ঢাকা প্রেস নিউজ
সৌদি আরব পূর্ব-দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির কেন্দ্র হিসেবে বাংলাদেশে একটি তেল শোধনাগার স্থাপন করতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান।
রবিবার (৫ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত একটি সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, "বাংলাদেশ-সৌদি আরব সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। বাংলাদেশে তেল শোধনাগার স্থাপন করে এ অঞ্চলের তেল রপ্তানির কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করা যেতে পারে।"
সৌদি রাষ্ট্রদূত অতীতের প্রসঙ্গ টেনে বলেন, "আগে অনেক বড় প্রকল্প সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যাওয়ার পর আটকে যেত। তার মতে, এসব প্রকল্প কিছু ব্যক্তির স্বার্থে বাধাগ্রস্ত করা হতো।"
তিনি আরও অভিযোগ করেন, "যখন একুয়াপাওয়ার বাংলাদেশে ৩.৫ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী ছিল, তখন তাদের উপযুক্ত সুযোগ দেওয়া হয়নি।"
এসময় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সেমিনারে বলেন, "আগে বিনিয়োগবান্ধব পরিবেশের যতটা প্রচার করা হতো, বাস্তবে ততটা ছিল না। তবে অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দেশের জন্য সকলের জনশক্তি প্রশিক্ষণে মনোযোগ দিতে হবে।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬