|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:৪৬ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ জানুয়ারি ২০২৫ ০৪:০৬ অপরাহ্ণ

নড়াইলে চোর চক্রের ৭ সদস্য আটক


নড়াইলে চোর চক্রের ৭ সদস্য আটক


ঢাকা প্রেস নিউজ

 

নড়াইলে জেলা গোয়েন্দা পুলিশ ৬টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোনসহ ৭ জনকে আটক করেছে।
 

বুধবার (২৯ জানুয়ারি) রাত ৯টায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহা. শাহদারা খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার সকাল থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলা থেকে চোর চক্রের সদস্যদের আটক করা হয়।
 

আটককৃতরা হলেন: নড়াইলের লোহাগড়া থানার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ লাদেন (২৪), খুলনা জেলার দিঘলিয়া থানার বাবুল মোল্যার ছেলে রাজু মোল্যা (২৬), খালিশপুর থানার উত্তর কাশিপুর গ্রামের মৃত হান্নান শেখের ছেলে আসলাম শেখ, মৃত নুরুল হকের ছেলে বিল্লাল হোসেন (৩৫), মৃত আশরাফের ছেলে ওয়াসিব হাসান মনি (৩৫), একই এলাকার হাজীগ্রামের হুমায়ন মোল্যার ছেলে তোয়াস মোল্যা (২৫) ও হাউজিং বাজার এলাকার গোলাম আলির ছেলে কুরবান আলি (৩৮)।
 

জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহা. শাহদারা খান জানান, ২০২৪ সালের ২৮ নভেম্বর রাতে নড়াইলের কালিয়া থানার কালিয়া বাজারস্থ ওয়ালটন শোরুমের পেছনের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে চোর শোরুমে প্রবেশ করে এবং ৭টি ওয়ালটন ল্যাপটপ ও ১৯টি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়।
 

এ ঘটনায় কালিয়া থানায় মামলা হলে, নড়াইল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের পুলিশ দুইদিন অভিযান চালিয়ে মোহাম্মদ লাদেনকে আটক করে এবং তার স্বীকারোক্তি অনুযায়ী খুলনা থেকে চুরি হওয়া ৭টি ল্যাপটপের মধ্যে ৬টি ও ১৯টি মোবাইলের মধ্যে ৪টি মোবাইলসহ অন্য আসামিদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬