|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০৯:৩৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ অক্টোবর ২০২৪ ১২:৫৪ অপরাহ্ণ

চন্দনাইশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একজন নিহত, ২০ আহত


চন্দনাইশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: একজন নিহত, ২০ আহত


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


 

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলঘর এলাকায় বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ভয়াবহ একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় এক বাইসাইকেল আরোহী নিহত হওয়ার পাশাপাশি অন্তত ২০ জন বাস যাত্রী আহত হয়েছেন।
 

নিহত ব্যক্তির নাম মো. আলমগীর (৩৮)। তিনি চন্দনাইশ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড দক্ষিণ গাছবাড়িয়া ছাদেক মোহাম্মদ পাড়ার বাসিন্দা এবং পেশায় রাজমিস্ত্রী ছিলেন। আহতদের মধ্যে বেশিরভাগই বাসটির যাত্রী ছিলেন।
 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আলমগীর বাইসাইকেল চালিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশে একটি খাদে পড়ে যায়। স্থানীয়রা গুরুতর আহত আলমগীরকে উদ্ধার করে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 

দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ এরফান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬