|
প্রিন্টের সময়কালঃ ১৭ অক্টোবর ২০২৬ ০৮:৪৭ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ সেপ্টেম্বর ২০২৬ ০৬:০১ অপরাহ্ণ

মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড


মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালত, দালালের তিন মাসের কারাদণ্ড


ঢাকা প্রতিনিধি:



সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয় দালালমুক্ত রাখতে রাজধানীর মিরপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে দুই দালালকে আটক করা হয়। তাদের মধ্যে মো. মাসুদ নামের একজনকে তিন মাসের কারাদণ্ড এবং অপরজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

বুধবার মিরপুরে বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১ কার্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান। আদালত-৩-এর অধীনে পরিচালিত অভিযানে আটক দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
 

বিআরটিএ সূত্রে জানা যায়, কার্যালয়ে আসা সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে কাগজপত্র ও টাকা নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে দালালদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, সেবাগ্রহীতাদের ভোগান্তি কমানো এবং বিআরটিএ কার্যালয়কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬