|
প্রিন্টের সময়কালঃ ১১ জুন ২০২৬ ০১:৫২ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ জুন ২০২৬ ১১:১১ পূর্বাহ্ণ

৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা


৭ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা


দেশের সাত জেলার ওপর দিয়ে আজ (বৃহস্পতিবার) দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রয়েছে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা।

 

বৃহস্পতিবার ভোর ৫টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রপাতসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

 

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


সম্পাদকঃ সারোয়ার কবির     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬