আখাউড়ায় নারীকে পুড়িয়ে হত্যা, যুবক গ্রেপ্তার
ঢাকা প্রেস,আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক নারীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকায়। এ ঘটনায় পুলিশ ফারহান রনি নামে এক যুবককে গ্রেপ্তার করেছে।
ফারহান রনি দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ ভূঁইয়ার ছেলে, এবং তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
নিহত নারীর পরিচয় এখনও জানা যায়নি। তার মাথাহীন দেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। হাতে চুরি থাকায় ধারণা করা হচ্ছে, মরদেহটি নারীর।
স্থানীয় সূত্রে জানা যায়, গাজীর বাজার এলাকায় এনামুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে রাজহাঁস চুরি হয়। সকালে হাঁস খুঁজতে গিয়ে শাহনেওয়াজ ভূঁইয়ার পরিত্যক্ত টিনের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। সেখানে ফারহান রনিকে পাতা পোড়াতে দেখা যায়। সন্দেহজনক আচরণে হাঁসের মালিক তার ভাই রোমানকে নিয়ে ঘরে ঢোকার চেষ্টা করেন। এতে ফারহান ক্ষুব্ধ হয়ে তাদের হুমকি দেন। পরে গ্রামের লোকজনসহ সেখানে গিয়ে একটি গর্তে পুড়তে থাকা মরদেহ দেখতে পান। পুলিশকে খবর দিলে তারা মরদেহ উদ্ধার করে।
আখাউড়া থানার ওসি (তদন্ত) শাহীনূর ইসলাম জানান, মরদেহের বেশির ভাগ অংশ পুড়ে গেছে। পরিচয় শনাক্তে সিআইডি ও পিবিআইকে খবর দেওয়া হয়েছে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬