|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:৪৮ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২২ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৪ অপরাহ্ণ

চট্টগ্রামে দুই শিশু পুকুরে ডুবে মৃত


চট্টগ্রামে দুই শিশু পুকুরে ডুবে মৃত


ঢাকা প্রেস
স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-


 

চট্টগ্রামের কর্ণফুলীতে শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে দুই বোন পুকুরে ডুবে মারা গেছে। নিহতরা হলেন ফারজানা ইসলাম মীম (১১) ও রুমাইন ইসলাম (৮)। তারা বাড়ির পাশের পুকুরে খেলতে গিয়ে দুর্ঘটনাবশত পানিতে পড়ে যায়।
 

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কর্ণফুলী সাউথ চট্টগ্রাম হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে পৌঁছে ফারজানা মৃত ঘোষিত হয় এবং রুমাইনকে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে নেওয়া হলে সেখানেও তার মৃত্যু হয়।
 

কর্ণফুলী থানার ওসি মোহাম্মদ মনির হোসেন ঘটনার তদন্ত করছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬