চারঘাটে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধে বিএনপির সভা ও বিশাল মিছিল
মোঃ শফিকুল ইসলাম, রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাটে আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধের দাবিতে সভা ও বিশাল মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রোববার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিলটি চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

মিছিলে পৌর বিএনপির সভাপতি মমিনুল ইসলাম সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুস সালেক আদিল, সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুর রহমান, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাব্বির হোসেন মুকুট এবং ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক এবং বিপুলসংখ্যক নেতাকর্মী মিছিলে অংশ নেন।
মিছিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমে নিজেদের উপস্থিতি জানান দেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬