|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১১ অক্টোবর ২০২৪ ০১:২৩ অপরাহ্ণ

নেত্রকোণায় ভয়াবহ নৌকা দুর্ঘটনা: পূজায় যাওয়ার পথে ফুফু-ভাতিজার মৃত্যু


নেত্রকোণায় ভয়াবহ নৌকা দুর্ঘটনা: পূজায় যাওয়ার পথে ফুফু-ভাতিজার মৃত্যু


ঢাকা প্রেস
নেত্রকোণা প্রতিনিধি:-


 

নেত্রকোণার কলমাকান্দায় শুক্রবার (১১ অক্টোবর) সকালে ঘটেছে এক মর্মান্তিক নৌকা দুর্ঘটনা। পূজা দেখতে যাওয়ার পথে একটি নৌকা ডুবে যাওয়ায় দুই শিশু নিহত হয়েছে।
 

নিহতরা হলেন, হরিনধরা গ্রামের বিপ্লব তালুকদারের ছেলে, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী অমিত তালুকদার (৭) এবং একই গ্রামের সঞ্জয় তালুকদারের মেয়ে ঋতু তালুকদার (১৭)।
 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার হরিনধরা গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিমপাড়া যাওয়ার পথে পূজা দেখতে যাওয়া অবস্থায় নৌকাটি ডুবে যায়। এতে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পূজার এমন শুভ সময়ে এমন দুর্ঘটনা ঘটে সকলেই মর্মাহত।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬