‘এক বাপের বাচ্চা হয়ে থাকলে সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব’
ঢাকা প্রেস,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:-
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকেই নির্বাচন করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলা সদরের পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
বিএনপির সাবেক সংসদ সদস্য ও দলটির আন্তর্জাতিক-বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা বলেছেন, ‘আমি যদি এক বাপের বাচ্চা হয়ে থাকি, সরাইল-আশুগঞ্জ (ব্রাহ্মণাড়িয়া-২ আসন) থেকেই নির্বাচন করব। আমি বৃদ্ধ মাকে ঢাকার মাটিতে আল্লাহর জিম্মায় রেখে প্রতি সপ্তাহে দুই তিন দিন এই মাটিতে পড়ে থাকি তামাশা করার জন্য না। আমাকে বহিরাগত বলো। আমার বাবা এখান থেকে নির্বাচন করেছেন। আমি এখান থেকেই নির্বাচন করব।’
শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কর্মিসভায় তিনি এসব কথা বলেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬