|
প্রিন্টের সময়কালঃ ২৫ অক্টোবর ২০২৬ ০১:২৭ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৩ নভেম্বর ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ

হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিম আটক


হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিম আটক


ঢাকা প্রেস নিউজ


ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে সোলাইমান সেলিমকে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে।

 

গত বুধবার (১৩ নভেম্বর) রাতে ঢাকায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হাসান বৃহস্পতিবার সকালে।
 

ওসি জানান, সোলাইমান সেলিমের বিরুদ্ধে কোতোয়ালি থানায় কোনো মামলা নেই, তবে চকবাজার থানায় একটি হত্যা মামলা রয়েছে। তাকে শিগগিরই চকবাজার থানায় হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
 

আটকের স্থান ও সময় সম্পর্কে জানতে চাইলে ওসি বলেন, এই বিষয়ে তিনি বিস্তারিত জানেন না; তবে বুধবার মধ্যরাতে সিনিয়র অফিসাররা তাকে থানায় নিয়ে আসেন।
 

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর হাজী সেলিমের ছেলে সোলাইমান সেলিম আত্মগোপনে চলে যান। এর আগে তার বাবা হাজী সেলিম গত ১ সেপ্টেম্বর রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেপ্তার হন।
 

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজী মোহাম্মদ সেলিম ও তার দুই ছেলে একই আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ পর্যন্ত নৌকা প্রতীকের মনোনয়ন পান সোলাইমান সেলিম।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬