|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:৫১ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ০২:৩১ অপরাহ্ণ

দিনাজপুরে বিএসএফ জওয়ান আটক


দিনাজপুরে বিএসএফ জওয়ান আটক


ঢাকা প্রেস
দিনাজপুর প্রতিনিধি:-

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দিনাজপুরের বিরল সীমান্ত থেকে একজন ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানকে আটক করেছে। আটককৃত ব্যক্তির নাম উপল কুমার দাস।
 

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সীমান্তে নিরাপত্তা চেকপোস্টে অভিযান চালিয়ে বিএসএফ জওয়ান উপল কুমার দাসকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের কথা স্বীকার করেছেন।
 

এ ঘটনায় বিজিবি আনুষ্ঠানিকভাবে একটি বার্তা প্রকাশ করেছে। বার্তায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬