|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৫ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১৬ জুলাই ২০২৪ ১১:৪৫ পূর্বাহ্ণ

বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভা


বৃহস্পতিবার ওবায়দুল কাদেরের সঙ্গে ১৪ দলের মতবিনিময় সভা


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে কেন্দ্রীয় ১৪ দলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আগামী বৃহস্পতিবার (১৮ জুলাই) বেলা ১১টায় আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে।

 

সোমবার (১৫ জুলাই) রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

 

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র জনাব আমির হোসেন আমু এমপি সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬