|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৪:০১ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ১৯ ডিসেম্বর ২০২৪ ০৪:৪৪ অপরাহ্ণ

চুলার আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু


চুলার আগুনে দগ্ধ হয়ে শিক্ষিকার মৃত্যু


ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম);-

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চুলার আগুনে দগ্ধ হয়ে রূপালী দে (৩০) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে ঢাকা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
 

নিহত রূপালী দে শিলক ইউনিয়নের দিঘিরপাড় এলাকার বাসিন্দা এবং শিলক ফকিরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। তিনি শিক্ষক অপূর্ব দে’র স্ত্রী।
 

রূপালী দে’র চাচাতো ভাই অভি দে জানান, ৯ ডিসেম্বর সকালে রান্নার সময় অসাবধানতাবশত চুলার আগুনে দগ্ধ হন রূপালী। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে ঢাকা বার্ন ইনস্টিটিউটে স্থানান্তরিত করা হয়। সেখানে ৯ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার রাতে তিনি মারা যান।
 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বলেন, "অগ্নিদগ্ধ হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যুর খবর পেয়েছি, তবে কেউ এ বিষয়ে অভিযোগ করেনি।"


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬