|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩৮ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ৩০ সেপ্টেম্বর ২০২৪ ০২:২৯ অপরাহ্ণ

ভারতে মহানবী (সা.) সম্পর্কিত কটূক্তির প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ


ভারতে মহানবী (সা.) সম্পর্কিত কটূক্তির প্রতিবাদে আখাউড়ায় বিক্ষোভ


ঢাকা প্রেস
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:-


ভারতীয় পুরোহিতের মহানবী (সা.) সম্পর্কিত কটূক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হেফাজতে ইসলাম একটি বিক্ষোভ সমাবেশ করেছে। সমাবেশে বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা এবং সাধারণ জনতা অংশ নিয়েছেন।


 


 

বক্তারা কটূক্তির তীব্র নিন্দা জানিয়েছেন এবং কটূক্তিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তারা বাংলাদেশ সরকারকে ভারত সরকারের কাছে কটূক্তিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
 

হেফাজতের পক্ষ থেকে সরকারের কাছে ছয় দফা দাবি জানানো হয়েছে, যার মধ্যে রয়েছে কটূক্তিকারীদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি, ইসলাম অবমাননার বিরুদ্ধে মৃত্যুদণ্ড আইন পাশ করা এবং উপজেলা মডেল মসজিদের বিতর্কিত ইমামকে বদলি করা।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল উপজেলা মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬