ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষে নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অস্থায়ীভাবে রাজস্ব খাতে লোকবল নিয়োগের জন্য সম্প্রতি ডিটিসিএ এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৫টি পদে মোট ২৪ জন নিয়োগ দেবে ডিটিসিএ।
পদের নাম ও পদসংখ্যা
১. ব্যক্তিগত সহকারী-৫
২. কম্পিউটার অপারেটর-১০
৩. স্টোরকিপার-১
৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক-৫
৫. ড্রাফটসম্যান (অটোক্যাড অপারেটর)-৩
বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারবেন আপনিও। অনলাইনে পদগুলোর আবেদন আজ সোমবার (৩১ জুলাই) থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ২০ আগস্ট পর্যন্ত। প্রতিটি পদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়সসীমার শর্তাবলি জানা যাবে বিজ্ঞপ্তিতে।
চাকরিতে আবেদনের বয়স
আবেদনকারী প্রার্থীর বয়স ১ জুলাই ২০২৩-এ ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। বয়স প্রমাণের জন্য অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬