|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৫:৩৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ নভেম্বর ২০২৪ ০৪:৩৮ অপরাহ্ণ

ঢাকায় ঋণের প্রলোভনে ১৩ জন আটক


ঢাকায় ঋণের প্রলোভনে ১৩ জন আটক


ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের ভূঞাপুরে ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় সমাবেশে নিয়ে যাওয়ার সময় ১৩ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ নভেম্বর) সকালে ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়। এ সময় একটি কালো রঙের গাড়িও জব্দ করা হয়েছে।


ভূঞাপুর উপজেলার মহির উদ্দিন, খায়রুল, সাগর, সামাদ, মোতালেব, ঠান্ডু ও রহিমা। গোপালপুর উপজেলার আব্দুর রশিদ, জয়নাল, শিল্পি, নাজমা, সামিরন ও হাফিজা।


জানা গেছে, "অহিংস আন্দোলন বাংলাদেশ" নামে একটি সংগঠন বিনা সুদে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে নারী ও পুরুষদের ঢাকায় নিয়ে যাচ্ছিল। পথে ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় পুলিশ গাড়িটি থামিয়ে ১৩ জনকে আটক করে এবং তাদের থানায় নিয়ে যায়। একই সময় তাদের ব্যবহৃত গাড়িটিও জব্দ করা হয়। এর আগে রোববার রাতে সংগঠনের সঙ্গে জড়িত আরও দুই নারীকে আটক করা হয়েছিল।


ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম জানান, "অহিংস আন্দোলন বাংলাদেশ" নামের সংগঠনটি সুদবিহীন ঋণ দেওয়ার প্রলোভনে ঢাকায় লোকজনকে নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬