|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৭:১২ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৩ অক্টোবর ২০২৪ ১২:৩৫ অপরাহ্ণ

বরগুনার আমতলীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ


বরগুনার আমতলীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপ


ঢাকা প্রেস
আমতলী (বরগুনা) প্রতিনিধি:-


আমতলীতে রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে বরগুনার আমতলীতে উপজেলা ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলে যুবলীগ ও ছাত্রলীগ কর্মীদের দ্বারা পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

 

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী কলেজের সামনে থেকে শুরু হওয়া এই মিছিল উপজেলা সড়কে মফিজ তালুকদারের বাড়ির সামনে পৌঁছালে পেছন থেকে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকটি পেট্রোল বোমা উদ্ধার করেছে।
 

আমতলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. সোয়েব ইসলাম হেলাল অভিযোগ করেছেন, রাষ্ট্রপতির অনাকাঙ্ক্ষিত বক্তব্যের প্রতিবাদে এই বিক্ষোভ করা হচ্ছিল। যুবলীগ ও ছাত্রলীগের সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়তা দেখে তারা এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করেন।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬