|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১০:৪৯ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ১০ নভেম্বর ২০২৪ ০৪:৩৩ অপরাহ্ণ

কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ২ নেতা গ্রেফতার


কুড়িগ্রামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক ২ নেতা গ্রেফতার


ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম বিশেষ প্রতিনিধি:-

 

কুড়িগ্রাম শহরে নাশকতা সৃষ্টির চেষ্টা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে ছাত্রলীগের সাবেক দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ০৯ জানুয়ারি ) রাতে জেলা শহরে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে সদর থানা পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

গ্রেফতারকৃত দুই সাবেক ছাত্রলীগ নেতা হলেন মিনহাজুল ইসলাম সজীব (২৭) এবং সাদমান সাকিব আবির (২৮)। সজীব পৌর শহরের দাদামোড় বেপারী পাড়া গ্রামের সাজেদুল ইসলামের ছেলে। তিনি পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। আবির সদরের পলাশবাড়ী মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জানান, ১০ নভেম্বর কুড়িগ্রাম শহরে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনার অভিযোগে সদর থানা পুলিশ মিনহাজুল ইসলাম সজীবকে গ্রেফতার করে। একই অভিযোগে সাদমান সাকিব আবিরকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরে তাকে সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

 

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) বলেন, গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হবে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬