|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৯:২৬ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ০৭ অক্টোবর ২০২৩ ০১:৪৩ অপরাহ্ণ

টস জিতে আফগানদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ


টস জিতে আফগানদের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ


আফগানদের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। ধর্মশালায় টস জিতে ফিল্ডিং বেছে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

একাদশে আছেন দুই স্বীকৃত ওপেনার লিটন দাস ও তানজিদ হাসান তামিম। একাদশে জায়গা পেয়েছেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদও। বোলিং বিভাগের দিকে তাকালে তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। সাকিবের সঙ্গে স্পিন বিভাগে আছেন মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশ-
লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬