|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ     |     প্রকাশকালঃ ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযান: ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত


চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযান: ডাকাতের গুলিতে সেনা কর্মকর্তা নিহত


ঢাকা প্রেস
মঈনুদ্দীন শাহীন,ষ্টাফ রিপোর্টার (কক্সবাজার):-

 

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযান চলাকালে ডাকাতদের গুলিতে একজন সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে তিনটার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
 

নিহত সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩)। সেনাবাহিনীর একটি দল অস্ত্র উদ্ধারের অভিযান চালানোর সময় সশস্ত্র ডাকাতদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এই সংঘর্ষে লেফটেন্যান্ট তানজিম গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কক্সবাজারে হাসপাতালে নেওয়া হলেও পথিমধ্যে তিনি মারা যান।
 

চকরিয়া থানার ওসি মো. মনজুর কাদের ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযান চলাকালে ডাকাত দলের সদস্য জিয়াবুল ও বেলালসহ তিনজনকে আটক করা হয়েছে। নিহত সেনা কর্মকর্তার মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬