মাইজভান্ডারী ও মরমি গানের কিংবদন্তি শিল্পী সেলিম নিজামীকে গভীর শ্রদ্ধায় স্মরণ
আবদুল হাকিম রানা, দক্ষিণ চট্টগ্রাম :
আগামীকাল ১ নভেম্বর ২০২৬, মাইজভান্ডারী ও মরমি গানের কিংবদন্তি শিল্পী সেলিম নিজামীর ১৭তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে প্রয়াত এই গুণী শিল্পীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন কুসুমপুরা ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সহসভাপতি এম. আজগর আলী।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি শিল্পীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর সংগীতজীবনের অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

দোয়া কামনায় এম. আজগর আলী
এম. আজগর আলী বলেন, সেলিম নিজামীর গাওয়া কয়েক হাজার গান আজও দর্শক-শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে আছে। আঞ্চলিক সংগীত, মাইজভান্ডারী ও মরমি গানের জগতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, সেলিম নিজামী শুধু একজন সংগীতশিল্পীই ছিলেন না, বরং তাঁর সুর ও কণ্ঠের মাধ্যমে মরমি সংগীতের ঐতিহ্যকে মানুষের হৃদয়ে ছড়িয়ে দিয়েছেন। তাঁর সৃষ্টি ও সংগীতপ্রতিভা আগামী প্রজন্মের কাছেও অনুপ্রেরণা হয়ে থাকবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬