ফেনীতে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি, ৪ গ্রেপ্তার
ঢাকা প্রেস
ফেনী প্রতিনিধি:-
ফেনীর পাঠানবাড়ি এলাকায় এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে জিম্মি করে মুক্তিপণ দাবির ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, দাগনভূঞার নয়নপুর গ্রামের মাসুমা আক্তার (২০), তার স্বামী নাহিদ হোসেন জীবন (২৪), সহযোগী শাহরিয়ার আলম (২০) এবং ফেনী পৌর এলাকার সালমান হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট কুমিল্লার দেবিদ্বার উপজেলার মো. ফাহিম উদ্দিন ফেনীর মহিপালে মাসুমার সঙ্গে দেখা করতে যান। মাসুমা তাকে ফাঁদে ফেলে পাঠানবাড়ি রোডের একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে আগে থেকে অপেক্ষমান অন্য আসামিদের সঙ্গে মিলে ফাহিমকে জিম্মি করে।
আসামিরা ফাহিমকে মারধর করে, ছবি ও ভিডিও ধারণ করে এবং ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় তারা।
এ ঘটনায় ভুক্তভোগী ফাহিম বাদী হয়ে রোববার রাতে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরপর পুলিশ অভিযান চালিয়ে সোমবার সকালে চারজনকে গ্রেপ্তার করে।
ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬