ছাগল চুরি করে পালানোর পথে পুলিশের হাতে ধরা যুবক
ঢাকা প্রেস,জামালপুর প্রতিনিধি:-
জামালপুরের মেলান্দহ উপজেলায় ছাগল চুরি করে পালানোর সময় পুলিশের গাড়ির সঙ্গে ধাক্কা লেগে হাতেনাতে ধরা পড়েছেন আলমগীর (৩৫) নামের এক যুবক। লুঙ্গির নিচে চুরি করা ছাগল লুকিয়ে তিনি ব্যাটারিচালিত অটোরিকশায় পালানোর চেষ্টা করছিলেন।
ঘটনাটি ঘটে রোববার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার মালঞ্চ বাজার এলাকায়। পরে আলমগীরকে গ্রেপ্তার করে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুরে দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল সিএনজিচালিত অটোরিকশায় টহল দিচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পুলিশের গাড়ির ধাক্কা লাগে।
পুলিশ সদস্যরা অটোরিকশার কাছে গেলে তারা আলমগীরের লুঙ্গির নিচে একটি ছাগল দেখতে পান। এ ঘটনা আশপাশের লোকজনকে আকৃষ্ট করে এবং স্থানীয়রা সেখানে জড়ো হন। পরে পুলিশের ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদে আলমগীর স্বীকার করেন যে ছাগলটি তিনি চুরি করেছেন।
গ্রেপ্তারকৃত আলমগীর জামালপুর পৌরসভার মুসলিমাবাদ এলাকার মো. আমানউল্লাহর ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুজ্জামান বলেন, "ছাগল নিয়ে পালানোর সময় ডিবি পুলিশ আলমগীরকে আটক করেছে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।"
সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক) | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬