প্রয়াত গোলাম সারওয়ার হাসান চিনুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ

মো: আশিকুর রহমান, বিশেষ প্রতিনিধি, কুমিল্লা:
প্রয়াত গোলাম সারওয়ার হাসান চিনুর প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দেখতে দেখতে পেরিয়ে গেছে একটি বছর, তবে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে তিনি এখনো স্মৃতিময় ও অমলিন হয়ে আছেন।
তার স্নেহ, আন্তরিকতা ও মানবিক আচরণের স্মৃতি আজও স্বজনদের মনে গভীরভাবে নাড়া দেয়। প্রিয় মানুষটির অনুপস্থিতির বেদনা প্রতিনিয়ত অনুভূত হলেও, জীবনের নানা স্মৃতিচারণে তিনি যেন এখনো সবার মাঝে জীবন্ত হয়ে আছেন।
এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানানো হয়েছে, যেন তিনি মরহুমের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।
সম্পাদকঃ সারোয়ার কবির | প্রকাশকঃ আমান উল্লাহ সরকার
যোগাযোগঃ স্যুইট # ০৬, লেভেল #০৯, ইস্টার্ন আরজু , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ৬১, বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬