|
প্রিন্টের সময়কালঃ ২৪ অক্টোবর ২০২৬ ০৬:২৪ পূর্বাহ্ণ     |     প্রকাশকালঃ ২৫ মে ২০২৪ ১১:১৭ পূর্বাহ্ণ

আজ ৬ ঘণ্টা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক 


আজ ৬ ঘণ্টা বন্ধ থাকবে রাজধানীর যেসব সড়ক 


রাজধানীর বঙ্গবাজার বিপণিবিতান উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে আজ শনিবার (২৫ মে) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছয় ঘণ্টা সংশ্লিষ্ট এলাকার রাস্তা বন্ধ/রোড ডাইভারশন ব্যবস্থা রাখবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডাইভারশন পয়েন্টগুলো হলো- ১. হাইকোর্ট ক্রসিং, ২. গোলাপশাহ মাজার ক্রসিং, ৩. সরকারি কর্মচারী হাসপাতাল ক্রসিং, ৪. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি’র (অমর একুশে হল) সামনে, ৫. ফুলবাড়িয়া ক্রসিং, ৬. চানখারপুল ক্রসিং, ৭. নিমতলী ক্রসিং।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ডিসি মো ফারুক হোসেন শুক্রবার বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, সম্মানিত নগরবাসীকে উল্লিখিত এলাকাগুলোর বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।


সম্পাদকঃ সারোয়ার কবির (সম্পাদক)     |     প্রকাশকঃ আমান উল্লাহ সরকার (প্রকাশক)
যোগাযোগঃ স্যুইট # ০২, লেভেল #০২, মাহতাব সেন্টার , শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, ১৭৭ , বিজয়নগর, ঢাকা ১০০০, বাংলাদেশ।
মোবাইলঃ   +৮৮০ ১৭১১৩১৪১৫৬, টেলিফোনঃ   +৮৮০ ২২২৬৬৬৫৫৩৩
সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬